জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সু*রক্ষা বিষয়ে কর্মশালা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ AM

জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সু*রক্ষা বিষয়ে কর্মশালা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৮:৫৩:৩২ PM

জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সু*রক্ষা বিষয়ে কর্মশালা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সুরক্ষা এবং পুষ্টি সচেতনতা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে কেয়ার বাংলাদেশ। এতে সহযোগিতা করে ‘দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় পুষ্টি পরিষদের ডেপুটি ডিরেক্টর ডা. রওনক জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমেদ, কেয়ার বাংলাদেশের টিম লিডার মোহাম্মদ হাফিজুল ইসলাম এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ।

বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সরকারি-বেসরকারি সেবার কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মা ও শিশুর কল্যাণে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক