পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ AM

এসএসসি ২০১৬ ব্যাচের উদ্যোগ

পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১২:৫২:৫৫ AM

পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি:সংগৃহীত


‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির এসএসসি ২০১৬ ব্যাচ।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে ফুল, ফলজ ও বনজ মিলিয়ে ১৬ প্রজাতির ৮০টিরও বেশি গাছের চারা রোপণ করা হয়। পরে এসব গাছ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম সালাম, মামুনুর রহমান, কামাল উদ্দিন ও আলি আসকর, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মসিক মিয়া এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনতুস দেবনাথ ও রূপক বৈদ্য। এসএসসি ২০১৬ ব্যাচের পক্ষে বক্তব্য দেন কামরুজ্জামান এবং একই ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর ইকবাল।

বক্তারা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সহকারী শিক্ষক জাফর ইকবাল বলেন, এই কর্মসূচি সফল করার পেছনে প্রবাসে থাকা সহপাঠীদের আন্তরিক আর্থিক সহযোগিতা এবং দেশে থাকা বন্ধুদের অক্লান্ত পরিশ্রম ছিল সবচেয়ে বড় শক্তি।

এ কর্মসূচিতে আর্থিক সহায়তা করেন প্রবাসে অবস্থানরত সহপাঠী সাব্বির খান (গ্রিস), নাজু মিয়া (ফ্রান্স), মারজুম আহমেদ (বেলারুশ), সাইফুর রহমান (যুক্তরাজ্য), ছদরুল আমিন (ইতালি), রাম দেবনাথ (ইতালি), শুভ্র বৈদ্য (রাশিয়া), চয়ন দেবনাথ (গ্রিস) এবং জাবেদ মিয়া (তাজিকিস্তান)।

গ্রিসপ্রবাসী সাব্বির খান বলেন, ‘প্রিয় বিদ্যাপীঠের জন্য সেবামূলক কাজে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও দেশ-বিদেশে থাকা সহপাঠীরা এ ধরনের উদ্যোগে যুক্ত থাকবেন বলে আশা করি।’

এ ছাড়া কর্মসূচি বাস্তবায়নে দেশে অবস্থানরত সহপাঠী অঞ্জয় বৈদ্য, লক্ষণ দেবনাথ, কামরুজ্জামান, হান্না বেগম, সাজাদ মিয়া, সুয়েব আহমদ ও জাফর ইকবালসহ অনেকে সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, ঐতিহ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এসএসসি ২০১৬ ব্যাচের সদস্যরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক