জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৫:৪৬:০৪ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ

সংগৃহীত


বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের  অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সর্বাগ্রে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কেন্দ্রীয় ব্যাংক কৃষকদের প্রয়োজনীয় নীতি ও ঋণ সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো উল্লেখ করেন যে, ঋণ বিতরণে স্বচ্ছতা আনতেই নিয়মিত প্রকাশ্যে ঋণ বিতরণ করা হচ্ছে। বর্তমানে কৃষি শুধু ব্যক্তিভিত্তিক নয়, খামারভিত্তিক উদ্যোগে রূপ নিয়েছে, তাই কৃষকদের ঋণ গ্রহণে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক এশিয়ার জোনাল অফিসার আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার ২১ জন কৃষকের হাতে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকার কৃষি ঋণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়া পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এস. এম. এমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ।বক্তারা বলেন, কৃষকরাই গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও হয়রানিমুক্তভাবে ঋণ সুবিধা দিলে তারা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবেন। পাশাপাশি কৃষকের জন্য স্মার্ট কার্ডের ডাটা কালেকশন, তথ্য সহজীকরণ এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তারা।

সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জহির উদ্দিন, উত্তরা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, এনসিসি ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক এমদাদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, জনতা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক ইমান সারোয়ার এবং কৃষক জুয়েল মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, পৌর বিএনপি নেতা হাবিল মিয়াসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ মুসা হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে বিভিন্ন ব্যাংক  জগন্নাথপুর পিএলসি শাখার ব্যবস্থাপকবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক