গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ PM

গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ১২:৪১:৪৫ PM

গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক


ইউরোপের উন্নত জীবনের আশা নিয়ে গ্রীসে পাড়ি জমানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রীসের লেরস (Leros) ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় শাহ জাহেদ আলী (২৭) নামের ওই প্রবাসী মারা গেছেন।

জানা গেছে, শাহ জাহেদ আলী জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের কালাশা মুকামবাড়ী (ভবানিপুর শেরপুর) এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে অনেক কষ্ট করে গত ৮ দিন আগে গ্রীসে পৌঁছান জাহেদ আলী। কিন্তু গ্রীসের লেরস ক্যাম্পে পৌঁছানোর পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশ ও শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) তার মৃত্যু হয়।

ইউরোপের মাটিতে পা রাখামাত্র আট দিনের মাথায় জীবন প্রদীপ নিভে যাওয়ায় জাহেদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এভাবে আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ নিহতের পরিবার।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ