সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৬:০৭:০৬ অপরাহ্ন

সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে  ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২

নিজস্ব


সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শাহপরাণ থানার ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। অপর একজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির নিচতলার একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়্যাল গ্রিন, রয়্যাল স্ট্যাগ, ব্লেন্ডার্স প্রাইড, সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি, আইকনিক হোয়াইট, ওল্ড মঙ্ক, আইস ভদকা, ম্যাজিক মোমেন্টস এবং কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম বিয়ারসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার আবু শিতাব (৪০) ও মহর আলী (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানান, তারা পলাতক সহযোগীসহ সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে মজুত রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) এ কে এম শহীদুল ইসলাম  জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক