কুলাউড়ায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলজিইডির কর্মশালা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ PM

কুলাউড়ায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলজিইডির কর্মশালা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ১০:৫৪:০৯ PM

কুলাউড়ায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলজিইডির কর্মশালা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ সড়কের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন, নতুন সড়ক প্রকল্প অন্তর্ভুক্তি এবং ভবিষ্যতে কয়েকটি সড়ককে ফোর লেনসহ আধুনিক পাকা সড়কে উন্নীত করার প্রস্তাব নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার শিমুল কুমার কুন্ডু। তিনি জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে উপজেলার বিদ্যমান গ্রামীণ সড়ক নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, নতুন সড়ক প্রকল্প অন্তর্ভুক্তি এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, যুবদল নেতা সিরাজুল ইসলাম রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, পরিকল্পিত সড়ক উন্নয়ন ও আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে প্রণীত সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে কুলাউড়ার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ