সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৩:০০:৪২ অপরাহ্ন

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ


সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭৮ লাখ ৯৭ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ আগস্ট) ভোরে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এ অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ি, চা পাতা, চকলেট, ফল, সুপারি, বিস্কুট এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি ও বারকি নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। এগুলোর ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক