জামালগঞ্জে মারধর হুমকি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ PM

জামালগঞ্জে মারধর হুমকি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৭:০৬:৩৩ PM

জামালগঞ্জে মারধর  হুমকি ও জীবনের  নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব


জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারীর বিরুদ্ধে মারধর ও হুমকি-ধমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জামালগঞ্জে সদর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দাই মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।্র

সংবাদ সম্মেলনে মো. কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, তিনি গত ২৩ জুলাই দুপুরে শাহপুর বাঁধ বাজারের দিকে আসছিলেন। এ সময় সেখানে সরকারি কাজে আসা সার্ভেয়ারের সাথে দেখা হয় তার। সরকারি ওই কর্মকর্তা পূর্বপরিচিত হওয়ায় বাঁধ বাজারের দোকানপাটের মালিকানা সম্পর্কে জানতে চান তার কাছে। জবাবে এসব দোকানপাট মৃত তোলা মিয়া চৌধুরী নির্মাণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। এর প্রেক্ষিতে রফিকুল ইসলাম বিন বারী ও তার স্ত্রী রবিফুল বেগম তাদেরকে অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি মারধরের নির্দেশ দেন।

একপর্যায়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চনা ও মারধর করে রফিকুল ইসলামের লোকজন। এতে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন অভিযোগকারী। এ জন্য জামালগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করেছেন কামাল মিয়া।
রফিকুল ইসলামের বিরুদ্ধে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে। এছাড়া রফিকুল ইসলামের ভাই-বোন, ভাতিজাসহ অনেকে তার দ্বারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানানো হয় লিখিত বক্তব্যে।
ন্যায়বিচার, নিরাপত্তা ও সামাজিক শান্তি রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন মো. কামাল মিয়া। রফিকুল ইসলাম বিন বাড়ির আপন বোন পারভিন আক্তার চৌধুরী ভাই শিরহান চৌধুরী ভাতিজা বখতিয়ার চৌধুরী রায়হান চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী পরাগ চৌধুরী উনার বিরুদ্ধে একাধিক অবৈধ জমি দখলের অভিযোগ আনেন  এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের লোকজন।্

অভিযুক্ত রফিকুল ইসলাম বিন বারী বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ  ভিত্তিহীন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ