গণরায় বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতের বিক্ষোভ মিছিল
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ PM

গণরায় বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ১০:২৬:২৮ PM

গণরায় বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতের বিক্ষোভ মিছিল


জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে চৌধুরী মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য শাহ আলম।

এ সময় বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, ব্যবসায়ী নাজমুল হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান।

সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়া কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ