জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর স্ত্রীর ঝু/লন্ত ম/রদেহ উ/দ্ধার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ PM

বিয়ের তিন মাস

জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর স্ত্রীর ঝু/লন্ত ম/রদেহ উ/দ্ধার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৮:৪২:৪৩ PM

জগন্নাথপুরে  লন্ডন প্রবাসীর স্ত্রীর ঝু/লন্ত ম/রদেহ উ/দ্ধার

প্রতীকী


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় হালেমা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামের লন্ডনপ্রবাসী সুনু মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল নবীগঞ্জ উপজেলার পেটুয়া গ্রামের হালেমা বেগমের সঙ্গে হাড়গ্রাম গ্রামের লন্ডনপ্রবাসী সুনু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই সুনু মিয়া যুক্তরাজ্যে চলে যান।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় হালেমা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রোববার (২ আগস্ট) জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ