দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ PM

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৫:৪৫:৩৩ PM

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রায়ের অবসর উপলক্ষে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাঁকে সম্মান জানাতে সোমবার দুপুরে ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আলী মনছুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন চন্দ্র সাহা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সাংবাদিক জামাল মো. আবু নাছের, ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিখা বনিক এবং স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী রেজাউল করিম। এছাড়াও পরিবার কল্যাণ সহকারী নূরুন্নাহার আক্তার, মিডওয়াইফ আফরোজা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিপ্রা রায় তাঁর কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও মানবিকতা দিয়ে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন এবং মা ও শিশুস্বাস্থ্য সেবার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও কর্মনিষ্ঠার জন্য তিনি সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন।অনুষ্ঠানে বক্তারা তাঁর সুস্বাস্থ্য, সুখী ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন। পরে শিপ্রা রায়ের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বিদায় জানান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ