সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৪:২০:৫৩ অপরাহ্ন

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম

সংগৃহীত


সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সন্তান ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল আলম।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কর্মজীবনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবীণ কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ শহীদুল আলম সর্বশেষ সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ এবং দর্শনের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে পদোন্নতি ও পদায়ন পেয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন।শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বেও তিনি তাঁর বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রচলিত বিধি অনুযায়ী তাঁকে ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করতে হবে। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না। তাঁর চাকরি সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল আলমের নিজ বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে। তাঁর পিতার নাম মোহাম্মদ ইউনুস আলী এবং মায়ের নাম সৈয়দা জয়গুন নেছা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক