জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ বুধবার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ বুধবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ১১:০৯:৩৩ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ বুধবার

ছবি:সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে গণমিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলা ও মহানগর শাখা।

সংগঠনের উদ্যোগে আগামী বুধবার (৫ আগস্ট) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

কর্মসূচি সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জুলাইয়ের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

এ তথ্য সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক