জগন্নাথপুরে বি/ক্ষোভ মি/ছিল ও প্র/তিবাদ সভা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সাংবাদিক সানোয়ার ও জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ

জগন্নাথপুরে বি/ক্ষোভ মি/ছিল ও প্র/তিবাদ সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১২:১১:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বি/ক্ষোভ মি/ছিল ও প্র/তিবাদ সভা

ছবি:সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম (গেদন মিয়া)।

সভায় বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক শেখ আবু মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না ও সিরাজুল ইসলাম সিরাজ, শেখ আব্দুল জলিল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমেদ ও হাবিবুর রহমান হাবিব, সাবেক যুববিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজুর, শফিক মিয়া, সুমন মিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি অলিউল্লাহ, বিএনপি নেতা রিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। এ গ্রামের সম্মানহানি বা মানহানিকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সাংবাদিক সানোয়ার হাসান সুনুর সম্মান ক্ষুণ্ন এবং সামাজিক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।

সভা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বলবল গ্রামের বাসিন্দা ও পৌর যুবদল নেতা শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক