ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাতকে সংবাদ সম্মেলন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ PM

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাতকে সংবাদ সম্মেলন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০২:২৬:০৮ PM

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাতকে সংবাদ সম্মেলন


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি রতিলাল বায়।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩ আগস্ট কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত স্টাফ কাউন্সিলের জরুরি সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়। একই সভায় এসব অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ সুনামগঞ্জ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একটি স্বার্থান্বেষী মহল বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি কলেজের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অথচ বর্তমান প্রশাসনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় উত্থাপিত অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য দ্বারা বিভ্রান্ত না হয়ে কলেজের শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্তের মাধ্যমে অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এছাড়া উপস্থিত সাংবাদিকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. তৈমুছ আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃপাসিন্ধু দাস, নিখিল রঞ্জন দাস, সনজিৎ নারায়ণ চৌধুরী, মো. আকবর আলী, তপন কুমার দে, প্রভাষক আমিন উদ্দিনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ