পিকআপের ধা ক্কা য় দু*র্ঘ ট নার শিকার মৌসুমী মৌ, আ হ ত অভিনেত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ AM

পিকআপের ধা ক্কা য় দু*র্ঘ ট নার শিকার মৌসুমী মৌ, আ হ ত অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৪:৩১:৫২ PM

পিকআপের ধা ক্কা য় দু*র্ঘ ট নার শিকার মৌসুমী মৌ, আ হ ত অভিনেত্রী

সংগৃহীত


সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। গতকাল বুধবার দিবাগত রাতে একটি পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি। বুকে-হাতে-পায়ে আঘাত পেয়েছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই।


আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে মৌসুমী মৌ কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে দুর্ঘটনায় তার ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখা গেছে। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।’শো শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন উল্লেখ করে উপস্থাপক লিখেছেন, ‘শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বা দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যাথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।’

অভিনেত্রীর গাড়ির পেছনে মোটরসাইকেল ছিলেন তার মেকআপ আর্টিস্ট। ঘটনাটি তার সঙ্গে ঘটলে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হতো ভেবে আঁতকে উঠছেন মৌসুমী। তার কথায়, ‘আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারত তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।’

পিকআপ চালকের ছবি তুলে রেখেছেন উপস্থাপক। সেটি প্রকাশ করে তার বিরুদ্ধে অভিযোগ এনে লিখেছেন, ‘ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। ওর মালিক এসে জানালেন ওর গাড়ি চালানোর কথা না। যাই হোক কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না।’বেঁচে আছি ভালো আছি এটাই সবচেয়ে বড় কথা- বলে স্বস্তি প্রকাশ করেন সবশেষে। তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে সেসব বিস্তারিত জানাননি মৌসুমি। এ প্রসঙ্গে জানতে যোগাযোগের চেষ্টার করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী