কর্মীর স্ত্রীর সঙ্গে শা'রীরিক সম্পর্ক, হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কর্মীর স্ত্রীর সঙ্গে শা'রীরিক সম্পর্ক, হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০১:২০:২৫ অপরাহ্ন

কর্মীর স্ত্রীর সঙ্গে শা'রীরিক সম্পর্ক, হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী।

দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গজারিয়া পাড়ের প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় বিক্ষুব্ধ গ্রামবাসী জামায়াত নেতা নুরুল ইসলাম সাজলকে আটক করে।

পরবর্তী সময়ে ন্যায় বিচারের আশ্বাসে ইউনিয়ন জামাতের সেক্রেটারি মিজান মিয়া ও জামায়াত নেতা সাজলের বড় ভাই কাজল মিয়ার জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে নুরুল ইসলাম সাজলের বক্তব্য পাওয়া যায়নি।

চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী তাঁর ফেসবুক আইডি থেকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারের বিষয়টি পোস্ট করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক