ছাতকে সেতুর রেলিং ভে'ঙে ঝুলে পড়ল ট্রাক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ছাতকে সেতুর রেলিং ভে'ঙে ঝুলে পড়ল ট্রাক

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০২:৫৪:৫৫ অপরাহ্ন

ছাতকে সেতুর রেলিং ভে'ঙে ঝুলে পড়ল ট্রাক

ছবি নিজস্ব


সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে পড়েছে একটি খালি ডাম্প ট্রাক।

রবিবার (৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।

বেলা ২টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সেতুতে ঝুলে থাকা ট্রাকটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ডাম্প ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। জাউয়া বাজার এলাকায় বোকা নদীর সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর এক পাশের রেলিং ভেঙে অপর পাশে গিয়ে আটকে যায় ট্রাকটি। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ঝুলে থাকে এবং বাকি অংশ সেতুর ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়।

ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাউয়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সকালে বাজারে এসে তিনি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখেন। তিনি বলেন, ‘ট্রাকটি খালি ছিল বলেই হয়তো সেতুর সঙ্গে আটকে আছে। বোঝাই থাকলে এটি সরাসরি নদীতে পড়ে যেতে পারত।’

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। ক্রেনের সহায়তায় সেতুতে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক