সৌদি যাওয়ার পথে সালমান শাহ হ*ত্যা মামলায় গ্রে প্তা র ডন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

সৌদি যাওয়ার পথে সালমান শাহ হ*ত্যা মামলায় গ্রে প্তা র ডন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৪:২২:৪৬ PM

সৌদি যাওয়ার পথে সালমান শাহ হ*ত্যা মামলায় গ্রে প্তা র ডন

সংগৃহীত


বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘আজ সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।’কামরুল হাসান তালুকদার বলেন, ‘সিআইডিতে সালমান শাহ হত্যা মামলা-সংক্রান্ত একটি মামলা চলছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে।’সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতোমধ্যে আদালতে পাঠিয়েছেন তারা।

তিনি আরও জানান, সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গতবছর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।গোলাম বেনজীর বলেন, ‘সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আজ সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী