চিকিৎসার নতুন ধাপ শুরু, লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ AM

চিকিৎসার নতুন ধাপ শুরু, লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৪:২৬:১৪ PM

চিকিৎসার নতুন ধাপ শুরু, লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন

সংগৃহীত


ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আজ লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এ সময় অভিনেতার সঙ্গে থাকবেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স। লন্ডনে পৌঁছানোর পর এক সপ্তাহ বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এরপর শুরু হবে পরবর্তী ধাপের চিকিৎসা। প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।জয় জানান, পূর্ব লন্ডনের টেমস নদীতীরবর্তী শহর বার্কিংয়ে থাকেন তার বোন ইমা ইসলাম। এবার লন্ডনে ফিরে সেখানেই উঠবেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর এর আগে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন তিনি। এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা শুরু হবে।

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকি থাকায় পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপিও নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। জয় জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট। চিকিৎসায় টিউমারটি অনেকটাই ছোট হয়ে এসেছে। যেহেতু এখনও টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং কেমোথেরাপির ধাপও শেষ হয়েছে, তাই এবার নতুন চিকিৎসাপদ্ধতি শুরু করার কথা ভাবছেন চিকিৎসকরা। লন্ডনে পৌঁছানোর পর সিটিস্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করবেন চিকিৎসকরা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী