গোল্ডেন এ প্লাস পেলেন মাহদী, ১১৯৮ নম্বর পেয়ে সিলেট বোর্ডে কৃতিত্ব
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ AM

গোল্ডেন এ প্লাস পেলেন মাহদী, ১১৯৮ নম্বর পেয়ে সিলেট বোর্ডে কৃতিত্ব

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৬:১৪:১৫ PM

গোল্ডেন এ প্লাস পেলেন মাহদী, ১১৯৮ নম্বর পেয়ে সিলেট বোর্ডে কৃতিত্ব

নিজস্ব


সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লুবার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাদিমুল হক মাহদী। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তিনি মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৯৮ নম্বর অর্জন করেছেন। এ ফলাফলের মাধ্যমে তিনি বোর্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের অন্যতম হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

নাদিমুল হক মাহদী পেশায় চাকরিজীবী, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোহাম্মদ নুরুল হক এবং গৃহিণী মোছা. রোমেনা আক্তারের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তার ছোট বোন লাবিবা হক নুরী একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

মাহদীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পীরপুর (মোকামবাড়ী)। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আলফালাহ ১/এ, কারীপাড়া, আখালিয়ায় বসবাস করছেন।

পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মাহদী। চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াডে অংশ নিয়ে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তিনি বিভিন্ন পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ অর্জন করেছেন। বিভিন্ন সময়ে শ্রেণিভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথম গ্রেড ও ট্যালেন্টপুল বৃত্তিও লাভ করেন তিনি।

নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মাহদী বলেন, এই ফলাফলের পেছনে তার কঠোর পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাইভেট টিউটর, মা-বাবা, দাদি-নানা, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের আন্তরিক দোয়া ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতে কী হতে চান—এমন প্রশ্নের জবাবে মাহদী বলেন, “আগে প্রচুর পরিশ্রম করে এইচএসসিতে ভালো ফলাফল করতে চাই। এরপর কিছু একটা করে এর সঠিক জবাব দেব, ইনশাআল্লাহ। আমি সর্বাবস্থায় মহান আল্লাহর সহায়তা প্রত্যাশা করি। আমার জীবনের সার্বিক সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করি।”

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী