১০ দিনে ১৩৬ সমরযান হারিয়েছে ইসরাইল : হামাস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

১০ দিনে ১৩৬ সমরযান হারিয়েছে ইসরাইল : হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ১২:১১:৫৯ অপরাহ্ন

১০ দিনে ১৩৬ সমরযান হারিয়েছে ইসরাইল : হামাস

হামাস দাবি কতেছে ১০ দিনে ১৩৬ সামরিক যান ধ্বংস করা হয়েছে


গত ১০ দিনে গাজার অভ্যন্তরে অন্তত ১৩৬টি যান হারিয়েছে ইসরাইল। এমন দাবিই করেছে হামাস যোদ্ধারা। হামাসের সামরিক বাহিনীর মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিটি হামাস নিয়ন্ত্রিত আল-আকসা টেলিভিশনে সমপ্রচারিত হয়। এতে তিনি বলেন, গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে দখলদার সেনারা মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ট্যাংকসহ তাদের ১৩৬টি সামরিক যান ধ্বংস এবং প্রচুর সংখ্যক দখলদার সেনা হতাহত হয়েছে। তেলআবিব তার সেনাদের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না বলে আবারো জানান আবু ওবায়দা। ইসরাইলি সেনাদের বর্বরতার কথা তুলে ধরে তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা সামনে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। মানুষ কিংবা পশুর মধ্যে কোনো বাছবিচার করছে না।

পার্সটুডের খবরে জানানো হয়, হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র ইসরাইলের সঙ্গে বন্দিবিনিময় করতে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ইসরাইলি কারাগারে যেমন ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে তেমনি হামাসের কাছেও ইসরাইলি নারী, শিশু ও বৃদ্ধ বন্দি রয়েছে।

হামাসের হাতে আটক যেকোনো ধরনের বন্দিকে মুক্ত করতে হলে ইসরাইলের হাতে আটক একই ধরনের বন্দিকে মুক্তি দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। আবু ওবায়দা বলেন, তাদের হাতে আটক ইসরাইলি সেনাদের মুক্ত করতে হলেও ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি যোদ্ধাদের মুক্তি দিতে হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েকদিন ধরে বলে আসছেন, গাজায় আটক সকল ইসরাইলি বন্দিকে মুক্তি না দেয়া পর্যন্ত তিনি কোনো যুদ্ধবিরতি মানবেন না। এ প্রসঙ্গে আবু ওবায়দা প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসরাইলি বন্দিদের মুক্ত করে নেয়ার একটিই উপায় আছে আর তা হচ্ছে বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র তার বিবৃতির শেষাংশে বলেন, আমরা দখলদার শক্তিকে এই সুসংবাদ দিতে চাই যে, আল্লাহর ইচ্ছায় গাজার পাশাপাশি পশ্চিম তীর ও আল-কুদসসহ সকল ফ্রন্টে প্রতিরোধ যুদ্ধের নতুন পর্যায় শুরু করা হবে। আমরা সকল ফ্রন্টে এই আগ্রাসন প্রতিহত করে যাবো এবং আমাদের যোদ্ধারা শত্রুদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক