জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুম্মার নামাজে যাওয়ার পথে ২ জন গু*লি বিদ্ধ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুম্মার নামাজে যাওয়ার পথে ২ জন গু*লি বিদ্ধ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ১০:৫৫:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুম্মার নামাজে যাওয়ার পথে ২ জন গু*লি বিদ্ধ

সংগৃহীত


সুমগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুম্মার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়নপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন, তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়নপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়নপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষ লিপ্ত হন। এক পর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হেকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে, আমরা বিষয়টি তদন্ত করছি।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক