আসাদুজ্জামান মজনুর নেতৃত্বে চলচ্চিত্রগ্রাহক সংস্থার নতুন কমিটি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ PM

আসাদুজ্জামান মজনুর নেতৃত্বে চলচ্চিত্রগ্রাহক সংস্থার নতুন কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১০:৩৮:১৫ PM

আসাদুজ্জামান মজনুর নেতৃত্বে চলচ্চিত্রগ্রাহক সংস্থার নতুন কমিটি

সংগৃহীত


বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থার ২০২৬-২০২৮ দুই বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চলচ্চিত্রগ্রাহক সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু সংস্থার নতুন সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান। এরপর সভাপতি আসাদুজ্জামান মজনু কার্যকরী কমিটির অন্য সদস্যকে শপথ পড়ান।১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন—সভাপতি আসাদুজ্জামান মজনু, সহ-সভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহ-সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান, বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি এবং প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী।কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন— আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান ও মো. ফারুক হোসেন তানভীর।শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সাবেক সভাপতি আব্দুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি এবং সহ-সভাপতি আবু হেনা বাবলু ১১ এপ্রিল-এ ইন্তেকাল করেন। সভাপতি ও সহ-সভাপতির অকাল মৃত্যুর কারণে সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকাপ ম্যান সমিতি, অঙ্গ সজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারী চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতির সদস্যরা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ