তাহিরপুরে ধ'র্ষ'ণের অ'ভিযোগে আ'টক ১
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ PM

তাহিরপুরে ধ'র্ষ'ণের অ'ভিযোগে আ'টক ১

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০১:৩৬:২৮ PM

তাহিরপুরে ধ'র্ষ'ণের অ'ভিযোগে আ'টক ১


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র বারিক্কার টিলার জঙ্গলে ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারিক্কার টিলা (বড়গোফ টিলা) সংলগ্ন একটি জঙ্গলে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

‎​অভিযুক্ত সাইদুল ইসলাম বড়গোফ টিলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বারিক্কার টিলা এলাকার ফুটবল খেলার মাঠে থেকে ভাত খাওয়ানোর কথা বলে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে নির্জন জঙ্গলে নিয়ে যান এলাকার 'চিহ্নিত মাদকসেবী' সাইদুল নাম। এরপর সেখানে ভয়ভীতি দেখিয়ে সাইদুল ইসলাম তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাত ৮টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়গোফ টিলা এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত সাইদুলকে আটক করে থানায় নিয়ে যায়। 

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম জানান, কিছু লোকের সাথে আমার বিরোধ থাকায় তারা আমাকে ফাঁসাতে ওই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলেছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর