এক যুগের গীতিকার জীবনে বাচসাস সম্মাননা রিজভীর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ PM

এক যুগের গীতিকার জীবনে বাচসাস সম্মাননা রিজভীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৮:২৮:২৬ PM

এক যুগের গীতিকার জীবনে বাচসাস সম্মাননা রিজভীর

সংগৃহীত


দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গান লেখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সম্মাননা পেলেন জনপ্রিয় গীতিকার রেজাউর রহমান রিজভী। গত ২৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রকাশনা তুলে দেওয়া হয়। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের কাছ থেকে সম্মাননা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিজভী।সাংবাদিকতা, অভিনয়, নাট্যরচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি গীতিকার হিসেবে রিজভীর পথচলা শুরু ২০১৩ সালে ‘সুখ পাখি’ ও ‘ছলনা’ গান দুটির মাধ্যমে। এ পর্যন্ত তাঁর লেখা গানে বাংলাদেশ ও ভারতের শতাধিক জনপ্রিয় শিল্পী কণ্ঠ দিয়েছেন। ২০১৫ সালে তাঁর লেখা ‘মায়ের বুকে’ শিরোনামের দেশাত্মবোধক গানটিতে ১১ জন শিল্পী একসাথে কণ্ঠ দেন।

কণ্ঠশিল্পীদের মধ্যে ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, ন্যান্সি, বেলাল খান, এফ এ সুমন, তৌসিফ, লোপা হোসাইন, ভারতের মধুরা ভট্টাচার্য, সোমচন্দ্রা ভট্টাচার্যসহ অনেকে তাঁর লেখা গান গেয়েছেন। পাশাপাশি বাপ্পা মজুমদার, সজীব দাস, জুয়েল মোর্শেদ ও প্লাবন কোরেশীর মতো দেশের শীর্ষস্থানীয় সুরকারদের সঙ্গে কাজ করেছেন তিনি।২০১৮ সালে তাঁর লেখা ৫৪টি গান নিয়ে ‘আমার গানের খাতা’ নামে একটি বই প্রকাশিত হয়। এছাড়া ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা রিজভী ইতোপূর্বে স্টার অ্যাওয়ার্ড ও বাংলার সঙ্গীত স্বাধীনতা স্মারকসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা