সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন কলিম উদ্দিন আহমদ মিলন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন কলিম উদ্দিন আহমদ মিলন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০২:৩৫:১১ অপরাহ্ন

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন কলিম উদ্দিন আহমদ মিলন


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির দায়িত্ব পাওয়ায় ছাতক ও দোয়ারাবাজারের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি হয়েছে।

কলিম উদ্দিন আহমদ মিলন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয় সংসদীয় পর্যায়ে পর্যালোচনা, মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কলিম উদ্দিন আহমদ মিলনকে অভিনন্দন জানিয়েছেন। তারা নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক