রাতে শুরু চ্যাম্পিয়নস লিগ, মুখোমুখি রিয়াল-ইন্টার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

রাতে শুরু চ্যাম্পিয়নস লিগ, মুখোমুখি রিয়াল-ইন্টার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০১:১২:৫৪ অপরাহ্ন

রাতে শুরু চ্যাম্পিয়নস লিগ, মুখোমুখি রিয়াল-ইন্টার


ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ। আর প্রথম রাতেই মহানাটকের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান। আজ রাত ১টায় দুই দল নামবে মাঠে। 

লা লিগার শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের অপ্রত্যাশিত হারের ক্ষত শুকাতে আজ ইউরোপের মঞ্চে মরিয়া হয়ে নামবে হোসে মরিনহোর দল। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে নিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ গত ম্যাচে আলো ছড়াতে পারেনি, এমনকি যোগ করা সময়ে পেনাল্টি মিস করে চরম খলনায়ক বনে গিয়েছিলেন এমবাপ্পে।

তবে নিজেদের চেনা আঙিনা বার্নাব্যুতে ভিনি-এমবাপ্পেদের আগুনে গতি ইন্টারের তিন ডিফেন্ডারের শক্ত রক্ষণব্যূহ ভেঙে গুঁড়িয়ে দিতে প্রস্তুত।

অন্যদিকে আত্মবিশ্বাসের চূড়ায় ভাসছে ইন্টার মিলান। ইতালিয়ান সিরি ‘আ’-তে গত ৫ সেপ্টেম্বর নাপোলির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও লাউতারো মার্তিনেজের জাদুকরী জোড়া গোল ও মার্কাস থুরামের লক্ষ্যভেদে ৩-২ ব্যবধানের মহাকাব্যিক জয় পেয়েছিল তারা। 

সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দলই রয়েছে দারুণ ছন্দে। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে রিয়াল, অন্যদিকে চার জয় ও এক ড্র নিয়ে টানা ৫ ম্যাচ অপরাজিত ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য স্প্যানিশদের পক্ষেই কথা বলছে। দুই দলের শেষ চার সাক্ষাতের প্রতিটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ, যার মধ্যে ২০২১ সালের ডিসেম্বরে বার্নাব্যুতে ২-০ গোলের জয়টি ছিল সর্বশেষ।

এদিকে একই সময়ে আরেক হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক