ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের অ্যাডহক কমিটি

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৩:৩৬:৩১ অপরাহ্ন

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়েছে। 

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ৭ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আইনটির ধারা ২(৪) ও ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের কথাও উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন সিলেটের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। তিনি সিলেট জেলা দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। তিনি দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি। সাম্প্রতিক বিভিন্ন ক্রীড়া আয়োজনে তাঁকে সিলেটের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ায় সিলেটের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। বিশেষ করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং জেলা পর্যায়ের খেলাধুলাকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে জেলার খেলাধুলার উন্নয়ন ও প্রসার, প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন, আন্তঃউপজেলা প্রতিযোগিতা আয়োজন এবং জেলা দলগুলোকে জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক