জগন্নাথপুরে প/রোয়ানাভুক্ত ৫ আ/সামি গ্রে/প্তার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুরে প/রোয়ানাভুক্ত ৫ আ/সামি গ্রে/প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:৩৮:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে  প/রোয়ানাভুক্ত ৫ আ/সামি গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বালিকান্দি গ্রামের মৃত হারিছ মিয়ার চার ছেলে কালাম মিয়া (৫২), আবুল হাসনাত (৫৪), হিরন মিয়া (৪০) ও সাদিক মিয়া (৩৮) এবং একই গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে এখলাছ মিয়া (৪২)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন-জিআর ২০৯/২৬ (জগন্নাথপুর) মামলার পরোয়ানাভুক্ত ওই পাঁচ আসামিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ