২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৮:১৭:৫০ পূর্বাহ্ন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম


ধারাভাষ্যের প্রতি তামিম ইকবালের আলাদা ভালো লাগার কথা কারো অজানা নয়। তামিম নিজেই নানা সময়ে এ কথা জানিয়েছেন। এবার তামিম জানালেন, কখন থেকে তিনি ধারাভাষ্য শুরু করবেন!

অবশ্য তামিমের কাছে এই বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি 'না' করে দিয়েছেন।

যদিও এবারের বিশ্বকাপে খেলোয়াড় হিসেবেই থাকার কথা ছিল তামিমের। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে নানা বিতর্কে সেটা আর হয়ে ওঠেনি।

তামিম কখন আবার ক্রিকেটে ফিরবেন, সেটা নিশ্চিত নয়। গতকাল দারাজের একটি লাইভে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তামিম বলেছেন, 'আমার মনে হয় না, আমি কোচিং পেশায় আসব। 

তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করব।

টি-টোয়েন্টি থেকে ২০২১ সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম।

JA



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক