জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নি*খোঁজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নি*খোঁজ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৯:৪৬:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নি*খোঁজ

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে পানিতে ডুবে মাহি আহমদ (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসি জানান, ওই ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ দুপুর ১টার দিকে স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও  ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি।বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, নদীতে গোসল করতে নেমে শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।

সুনামগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্যামল সেন সিংহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। নদীতে প্রবল স্রোত রয়েছে। এখনো তার সন্ধান মেলেনি।সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ