গাজায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের রোগীরা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

গাজায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের রোগীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৯:৩৯:০০ পূর্বাহ্ন

গাজায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের রোগীরা

ছবি: সংগৃহীত


ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলোতে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ খুব কাছেই চলছে যুদ্ধ। এরই মধ্যে ফুরিয়ে গেছে জ্বালানি। বন্ধ হয়ে গেছে সেবা। তাই আতঙ্ক ও শঙ্কায় সময় কাটছে রোগী ও হাসপাতাল কর্মীদের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বহু শিশু।

রেড ক্রিসেন্টের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আল-কুদস হাসপাতাল থেকে ইসরায়েলি ট্যাঙ্কের দূরত্ব ২০ মিটার বা ৬৫ ফুট। এখানে

বাস্তুচ্যুতসহ ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি রয়েছেন।

এদিকে ভয়াবহ বিপর্যায়ের সম্মুখীন আল-সিফা হাসপাতাল। সেখানে সার্ভিস ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। মানবেতর জীবনযাপন করছেন ২০ হাজারের বেশি মানুষ। যারাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে তাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে চার হাজারই শিশু। বিভিন্ন দেশের সমালোচনা-নিন্দার পরেও হামলা বন্ধ করছে না ইসরায়েল। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন বার বার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া দেওয়া হচ্ছে না।

এর আগে এক সংবাদ সম্মেলনে গাজার হাসপাতালগুলোতে যুদ্ধাপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন খান ইউনিসে অবস্থিত আল নাসের হাসপাতালের এক চিকিৎসক।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক