শাহজালালের মাজারের দানবাক্স খুলেছে, চলছে টাকা গণনা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শাহজালালের মাজারের দানবাক্স খুলেছে, চলছে টাকা গণনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ১২:৪৪:৫৩ অপরাহ্ন

শাহজালালের মাজারের দানবাক্স খুলেছে, চলছে টাকা গণনা

সংগৃহীত


হযরত শাহাজালালের (র.) মাজারের দান বাক্স ও ডেকিচিগুলোর তালা খোলা হয়েছে। গণনা করা হচ্ছে টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে তালাগুলো খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।

দুুপুর পৌণে ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত টাকা গণনা চলছিল।এসময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।এছাড়াও সিলেটের গণমাধ্যম কর্মীরাসহ সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও গণনার কাজ পর্যবেক্ষন করছেন।

উল্লেখ্য, প্রায় একমাস ৪দিন পর আবার শাহজালাল (র.) মাজারে দান বাক্সগুলো খোলা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: