জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে ১২ গ্রামের মানববন্ধন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে ১২ গ্রামের মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০৬:৫১:০৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে ১২ গ্রামের মানববন্ধন

জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে ১২ গ্রামের মানববন্ধন


সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৫ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীর উত্তর পাড়ে অস্থায়ী বাজারে প্রায় ৩ শতাধিক মানুষ স্থায়ী বাজারের দাবিতে এই মানববন্ধন করেন। জানাযায়, বেহেলী ইউনিয়ন পরিষদের বৌলাই নদীর উত্তর পাড় বেহেলী গ্রাম সংলগ্ন প্রায় সাড়ে তিন একর জায়গার উপর দীর্ঘ দিন যাবত অস্থায়ী (ষান্মাসিক) হাট বাজার চালিয়ে আসছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। আবার বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায়। তখন ব্যবসায়ীরা একেবারে বেকার হয়ে পড়েন। তখন ক্রেতাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়লেই যেতে হয় উপজেলার ৮ কিলোমিটার দূরে সাচনা বাজারে। এতে চরম ভোগান্তিতে পড়েন ১২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ।

কিন্তু একটি কুচক্রীমহল গোচারণ ভূমির অযুহাতে বাজারটিকে স্থায়ী করার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করছে। বাজারটি ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত। মানববন্ধনে অংশ নেন, ইসলামপুর, শিবপুর, চন্ডিপুর, রাধানগর, রহমতপুর, বেহেলী মশলঘাট, তিলকই, নতুন মশলঘাট, হরিনগর ও বাঘানী গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর গ্রামের মো. রইছ উদ্দিন, রাধানগর গ্রামের মো. আশাদুর রহমান, আবছার উদ্দিন, শিবপুরের সুরুজ্জামাল, বেহেলীর রানুপাল, ঝুনু পাল, মশলঘাটের ভজন দাস, নতুন মশলঘাটের আব্দুল জলিল।

এসময় বক্তারা বলেন, বেহেলী ইউনিয়নে উল্লেখযোগ্য তেমন কোনো বাজার নেই। বিশেষ করে নদীর উত্তর পাড়ের প্রায় ১২ থেকে ১৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অস্থায়ী বাজারটিকে স্থায়ী করার জন্য। এছাড়াও তাঁরা বলেন, এই ইউনিয়নের মানুষ মৎস্য ও কৃষি নির্ভর। এখানে মাছ ও বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন, কিন্তু রাস্তাঘাট ও স্থায়ী বাজার না থাকায় দীর্ঘ বছর যাবত তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা সরকারের কাছে এই বাজারটিকে বারোমাসি বাজার করার জোড় দাবি জানান।

JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক