এইচএসসি ফল আজ: গত বছরের চেয়ে কমতে পারে পাসের হার ও জিপিএ-৫
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

এইচএসসি ফল আজ: গত বছরের চেয়ে কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন

এইচএসসি ফল আজ: গত বছরের চেয়ে কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

সংগৃহীত


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার। এবার পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই গত বছরের তুলনায় কমতে পারে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, এবার পাসের হার ও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা— দুটিই গত বছরের চেয়ে কম হতে পারে।শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য বাড়তি সময় ও পরিশ্রম করতে হয়েছে। বড় সিলেবাসের কারণে অনেক শিক্ষার্থী চাপের মুখে পড়ে। পাশাপাশি গতানুগতিক প্রশ্নের বাইরে অভিন্ন ও মানসম্মত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় অনেকের ফলাফলে এর প্রভাব পড়তে পারে।এ ছাড়া খাতা মূল্যায়নে বাড়তি নম্বর দেওয়ার পরিবর্তে যথাযথ মূল্যায়ন পদ্ধতি অনুসরণ এবং পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ির কারণেও পাসের হার কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশও একটি কারণ হতে পারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এসব শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। ওই সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল। এর প্রভাবে অনেক শিক্ষার্থী কলেজবিমুখ হয়ে পড়ে। পাশাপাশি নিয়মিত ক্লাস ও পড়াশোনার প্রতিও কারও কারও অনীহা তৈরি হয়। এসব বিষয়ও এবারের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক