কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের দাবি অভিযুক্তের, লিখিত অভিযোগ পায়নি পুলিশ

কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৪:৫৬:২২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ইমাম অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযুক্তের নাম হাফিজ মুফতি নোমান বিন রব্বানী। তিনি উপজেলার বটেরতল গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত দুই বছর ধরে তিনি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগকারী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চালের বস্তা ও বাজারের অন্যান্য সামগ্রীর ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন অভিযুক্ত ইমাম। ব্যাগ বহনে সহযোগিতার কথা বলে তিনি ওই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে শিশুটিকে নিয়ে আলাদা একটি কক্ষে ঘুমান। অভিযোগে বলা হয়, গভীর রাতে শিশুটিকে শরীর ও পা টিপে দিতে বলেন তিনি। একপর্যায়ে রাত আনুমানিক ৩টার দিকে শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়।

পরদিন শুক্রবার সকালে বাড়ি ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা স্থানীয় মুরব্বিদের বিষয়টি অবহিত করেন।

স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত ইমামের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তাঁর আগের কর্মস্থল ইসলামপুর দক্ষিণ জামে মসজিদে দায়িত্ব পালনকালে একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ওই সময় ঘটনার সত্যতা পাওয়ার পর পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তে তাঁকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মসজিদ পঞ্চায়েতের কয়েকজন সদস্য। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিযুক্ত নোমান বিন রব্বানী। তিনি দাবি করেন, আলেম-ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

নিজের বক্তব্যে তিনি জানান, মসজিদের কাছাকাছি বাড়ি হওয়ায় ওই ছাত্র প্রায়ই তাঁর অনুপস্থিতিতে মসজিদে ইমামতি করত। ঘটনার দিন রাতেও ছাত্রটি এশার নামাজ পড়ায় এবং নিজের আগ্রহেই তাঁর বাড়িতে যায়। সেখানে ছাত্রটি অতিথিকক্ষে এবং তিনি স্ত্রীর কক্ষে রাত কাটান। পরদিন ফজরের নামাজে ছাত্রটি আজান দেয় এবং তিনি টুকেরবাজার স্কুল জামে মসজিদে নামাজ পড়ান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা