দ্বি-রাষ্ট্র তত্ত্বই ইসরাইল-ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান: নেতানিয়াহুকে বাইডেন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ PM

দ্বি-রাষ্ট্র তত্ত্বই ইসরাইল-ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান: নেতানিয়াহুকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৯:৩৪:১৩ AM

দ্বি-রাষ্ট্র তত্ত্বই ইসরাইল-ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান: নেতানিয়াহুকে বাইডেন

ফাইল ছবি


দ্বি-রাষ্ট্র তত্ত্বই ইসরাইল-ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান। বুধবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে এমনটি বলেছিলেন বলে দাবি করেছেন। তিনি আরো বলেছেন, গাজা সিটিতে আক্রমণ করা ইসরাইলের বড় ভুল হবে।

সাংবাদিকদেরকে বাইডেন বলেছিলেন, গাজায় হামাসের হাতে বন্দীদের মুক্ত করার জন্য তিনি সাধ্যের সবকিছুই করছেন। তবে মার্কিন সামরিক বাহিনী এতে জড়িত হবে না বলে তিনি জানিয়েছেন।

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বন্দীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘সেখানে দাঁড়াও, আমরা আসছি।’ কিন্তু তিনি এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। ওই বিষয়ে জিজ্ঞেস করলে বাইডেন সাংবাদিকদের বলেন, এর আমি বুঝাতে চেয়েছিলাম যে আমি আপনাদের মুক্তির জন্য সাধ্যের সবকিছু করব। ওই কথায় সামরিক বাহিনীর জড়িত হওয়ার কোনো ইঙ্গিত ছিল না।

বাইডেন বলেন, তিনি এই বিষয়ে ক্রমাগত কাজ করছেন। তিন বছরের আমেরিকান শিশুসহ সকল বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত তিনি থামবেন না।

সূত্র : আলজাজিরা

JA



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ