ফের সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ PM

ফের সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ১২:৩৬:০৫ PM

ফের সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ

ফাইল ছবি


ফের ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষ বেধেছে ইসরাইল ও হিজবুল্লাহর মাঝে। বৃহস্পতিবার ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, সীমান্তে ইসরাইলে আটটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। অপরদিকে ইসরাইল দাবি করেছে, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় তারাও লেবাননে বোমা বর্ষণ করেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের অভ্যন্তরে আটটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই হামলার সময় তারা ইসরাইলি সামরিক বাহিনী, তাদের ব্যারাক ও অন্যান্য সামরিক চৌকিকে আঘাত হেনেছে। অপরদিকে ইসরাইলি বাহিনীর বিবৃতিতে বলেছে, লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করেছে। এই ঘাঁটি থেকেই ইসরাইলি ভূখণ্ডে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে হিজবুল্লাহর। এছাড়া আরো কিছু স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।

তবে হিজবুল্লাহর হামলায় ইসরাইলে কোনো ক্ষয়-ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনীর সাথে সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত সাত সদস্যসহ ১০ বেসামরিক নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

JA



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ