ইসরায়েলের সব জাহাজকে লোহিত সাগরে টার্গেট করা হবে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ PM

হুথি আন্দোলনের হুমকি

ইসরায়েলের সব জাহাজকে লোহিত সাগরে টার্গেট করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ০১:২৪:১৩ AM

ইসরায়েলের সব জাহাজকে লোহিত সাগরে টার্গেট করা হবে

ছবি: সংগৃহীত


ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, তাদের বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের ওপর আরও হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলের জাহাজ টার্গেট করবে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে এই হুমকি দিয়েছে হুথি আন্দোলন। খবর পার্স টুডের

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হুথি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ২০১৫ সাল থেকে হুথিরা সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের সাথে  যুদ্ধ করছে। হুথি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা এবং বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন। হুথিরা উত্তর ইয়েমেন এবং লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ করছে।

হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, 'আমাদের চোখ সবসময় লোহিত সাগরে বিশেষ করে বাব আল-মান্দেব ও ইয়েমেনের আঞ্চলিক পানি সীমায় ইসরায়েলের জাহাজ খুঁজে ফিরবে। তার এই বক্তব্য ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচার করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ