এক মৌসুমে ৩৮ লাখ বিয়ের আশা!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ PM

অর্থনীতি চাঙা হবে

এক মৌসুমে ৩৮ লাখ বিয়ের আশা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ১০:৩০:৩১ AM

এক মৌসুমে ৩৮ লাখ বিয়ের আশা!

ছবি: সংগৃহীত


ভারতে কেবলই শেষ হয়েছে দীপাবলির উৎসব। এর মধ্যেই দেশটিতে আসছে বিয়ের মৌসুম, যা শুরু হবে ২৩ নভেম্বর থেকে। উৎসবের অর্থনীতিকে সামনে রেখে উজ্জীবিত হচ্ছেন দেশটির ব্যবসায়ীরা।

আশা করা হচ্ছে, ভারতজুড়ে এই মৌসুমে ৩৮ লাখ বিয়ে হতে পারে। পণ্য, সার্ভিস ও খুচরাবাজার মিলিয়ে যার আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় পাঁচ লাখ কোটি রুপি।

গত বছরের তুলনায় এই বছর বিয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। ২০২২ সালে ৩২ লাখ বিয়ের ব্যবসায়িক মূল্য ধরা হয়েছিল প্রায় চার লাখ কোটি রুপি। এই মৌসুমের বিয়ে শুরু হবে ২৩ নভেম্বর, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা দেশের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।

বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।

এছাড়া তাঁবু সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, ক্যাটারিং, ভ্রমণ সেবা, ক্যাব সেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের সেবায় এবার বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ