নিপুণের জন্মদিনে জায়েদের খোঁচা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ AM

নিপুণের জন্মদিনে জায়েদের খোঁচা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৬:৩১:৩৩ AM

নিপুণের জন্মদিনে জায়েদের খোঁচা

nipun




ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুণ আক্তারের জন্মদিন শুক্রবার (৯ জুন)। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিন উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ শোবিজের তারকারাও। এ দিকে জন্মদিনেই নিপুণকে হঠাৎ অনির্বাচিত মানুষ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান।


অন্যসব তারকার মতো অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই নিপুণকে ‘অনির্বাচিত মানুষকে পদবি দিচ্ছেন’ বলে রীতিমতো খোঁচা মারলেন এই চিত্রনায়ক।


ক্যাপশনে তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শুভ জন্মদিন।



অভিনেত্রী শাহনূরের সেই পোস্টে নেটিজেনদের নজর কাড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের মন্তব্য।


শাহনূরের পোস্টের কমেন্টবক্সে লিখেছেন, একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মত শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন।


জায়েদ আরও লেখেন, এর পরও নীতি বাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন। সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটি বুঝতে পারছেন তো? তবে শুধু শাহনূরের পোস্টেই নয়। চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নিপুণকে নিয়ে করা জন্মদিনের পোস্টেও একই মন্তব্য করেছেন জায়েদ।


তবে জায়েদ খানের করা এই মন্তব্যে এখন পর্যন্ত চিত্রনায়িকা নিপুণ, শাহনূর কিংবা অঞ্জনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


am



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী