চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০১:০৬:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি ট্রাকে আগুন লেগেছে। শুক্রবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বানুরবাজার ঢাকাগামী রাস্তার পশ্চিম পাশে একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

তবে, যান্ত্রিক ত্রুটির কারণে না কি অগ্নিসংযোগ করা হয়েছে তা নিশ্চয়ই করতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) মেরামতের জন্য ট্রাকটি সেখানে রাখা হয়েছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কী কারণে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: