ইসরাইলি কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ইসরাইলি কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০২:১২:১৩ পূর্বাহ্ন

ইসরাইলি কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি

ইসরাইলি কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি - সংগৃহীত


হামাস ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে চার দিনের বিরতি চলছে। এর প্রথম দিনেই ইসরাইলের কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি দিয়েছে বলে জানিয়েছে কাতার।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশুদের’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল-আনসারি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে আল-আনসারি বলেছেন যে- যুদ্ধবিরতির প্রথম দিনের জন্য সম্মত প্রতিশ্রুতি অনুসারে এ মুক্তি দেয়া হয়েছে।

এর আগে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১২ থাই ও ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দিয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

জানা গেছে, মিসরের মধ্যস্থতায় হামাসের হাতে বন্দী থাইল্যান্ডের ১২ এবং ইসরাইলের ১৩ নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে, তাদের ১২ জন নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনও।

তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, থাই সরকার নিশ্চিত হতে পেরেছে যে- হামাস তাদের হাতে বন্দী ১২ থাই নাগরিককে মুক্তি দিয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ হাজার ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি ।

গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : আল-জাজিরা

JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক