অ্যাশেজে জমে উঠেছে লড়াই
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ AM

অ্যাশেজে জমে উঠেছে লড়াই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ১২:০২:৩৩ PM

অ্যাশেজে জমে উঠেছে লড়াই

ছবি : সংগৃহীত


জমে উঠেছে লড়াই। এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের শেষদিনে আজ (মঙ্গলবার) রোমাঞ্চের অপেক্ষা। জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার আর ১৭৪ রান, ইংল্যান্ডের ৭ উইকেট।

২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৩৪ রান নিয়ে ক্রিজে আছেন উসমান খাজা, সঙ্গে নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড ১৩ রানে।

আউট হয়েছেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার (৩৬), মার্নাস লাবুশেন (১৩) আর স্টিভেন স্মিথ (৬)। তাই অস্ট্রেলিয়াই কিছুটা চাপে আছে বলা যায়।

এর আগে দ্বিতীয় ইনিংসে ২৭৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল তারা। মিডল অর্ডারের জো রুট (৪৬), অলি পোপ (৪৬) আর বেন স্টোকস (৪৩) চল্লিশের ঘরে গিয়ে আউট হয়েছেন।

জনি বেয়ারস্টো ২০ আর মঈন আলি ১৯ রান করে সাজঘরে ফেরেন। ২২৯ রানেই ৮ উইকেট হারিয়েছিল ইংলিশরা। শেষ ২ উইকেটে আরও গুরুত্বপূর্ণ ৪৪ রান যোগ করে স্বাগতিক দল।

লোয়ার অর্ডারের ব্যাটাররাও দলের জন্য প্রানপণ চেষ্টা করেছেন। ওলি রবিনসন ২৭ আর জেমস অ্যান্ডারসন ১২ রান করেন। ১০ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট ব্রড।

অস্ট্রেলিয়ার পক্ষে ৪টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর নাথান লিয়ন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ