মকসুদ ইবনে আজিজ লামা ও ইয়াহইয়া চৌধুরী। ফাইল ছবি
সিলেট-২ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েও অসুস্থতার কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা। তার পরিবর্তে সিলেট-২ আসনে জাতীয় পার্টির থেকে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া ।
নির্বাচনে অংশ নেয়ার ও না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মকসুদ ইবনে আজিজ লামা ও ইয়াহইয়া চৌধুরী।
এ ব্যাপারে মকসুদ ইবনে আজিজ লামা বলেন, আমার অনেক বয়স হয়েছে। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রম সামাল দেওয়া কঠিন। তাই নির্বাচন না করার সিদ্ধান্ত দলকে জানিয়ে দিই।
এ ব্যাপারে ইয়াহইয়া চৌধুরী বলেন, মকসুদ ইবনে আজিজ লামা’র নাম ভুলবশত
ঘোষণা করা হয়। পরে রাতেই আমাকে চেয়ারম্যানের সাক্ষরিত মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে। আমিই এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
জৈন্তাবার্তা/জেএ




