সেলফি তুলতে সিলেটের মাঠে ক্ষুদে দর্শক (ভিডিও)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সেলফি তুলতে সিলেটের মাঠে ক্ষুদে দর্শক (ভিডিও)

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৪:০৬:২৬ পূর্বাহ্ন

সেলফি তুলতে সিলেটের মাঠে ক্ষুদে দর্শক (ভিডিও)

সেলফি তুলতে সিলেটের মাঠে ক্ষুদে দর্শক।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে মুমিনুল হকের সঙ্গে ছবি তুলতে মাঠে প্রবেশ করে মাহাদ নামে এক শিশু।

বুধবার (২৯নভেম্বর) বাংলাদেশ-নিউজল্যান্ড টেস্ট সিরিজের ম্যাচ চলাকালে ১টা ৫০মিনিটে এ ঘটনা ঘটে। 

সিলেট স্টেডিয়ামের গ্যালারির নিরাপত্তা প্রাচীর ভেদ করে মাঠে ঢুকে পড়েন তিনি। মুমিনুলের সাথে সেলফি তোলার চেষ্টাও করেন। পরক্ষণেই বিসিবির নিরাপত্তারক্ষীরা তাকে নিয়ে বের হন মাঠ থেকে। এ সময় খেলা কাভার করতে আসা গণমাধ্যমকর্মীরা শিশুটির সাথে কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাকে গ্রান্ডস্ট্যান্ডের বিল্ডিংয়ে নিয়ে যান।  এরপর তাকে নেয়া হয় নিরাপত্তা হেফাজতে।জানা গেছে নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: