পররাষ্ট্রমন্ত্রীর আসনে লড়ছেন না জাপার প্রার্থী বাবুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর আসনে লড়ছেন না জাপার প্রার্থী বাবুল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৪:৩০:০৩ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর আসনে লড়ছেন না জাপার প্রার্থী বাবুল

নজরুল ইসলাম বাবুল।


সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে লড়ছেন না জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। যথারীতি সিলেটে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে দেওয়া হয় সিলেট-১ আসনে লাঙ্গল প্রতীক। কিন্তু কেন্দ্র থেকে সিলেট-১ আসনে তাকে প্রার্থী করায় নির্বাচন করবেন না বলে গণমাধ্যমকে জানান তিনি। 

নজরুল ইসলাম বাবুলের দাবি সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্ছুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ সহ সাধারণ মানুষ আমাকে সিলেট-৩ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচনের অনুরোধ জানান। আমি তাদের অনুরোধে শুধু মাত্র সিলেট-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। কিন্তু দলীয় মহাসচিব জানালেন সিলেট-১ আসনে তাকে নির্বাচন করতে হবে। 

উল্লেখ্য, বিএনপি না আসায় সিলেট-১ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করছেন বেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: