মাসুক উদ্দিন আহমদ ও ড. আহমদ আল কবির।
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এ আসন থেকে এবার স্বতন্ত্র নির্বাচন করবেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
আহমদ আল কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র নির্বাচন করার অনুমতির দিয়েছেন সেই প্রেক্ষিতে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং আগামীকাল বৃহস্পতিবার ফরম জমা দেব।
এদিকে হাফিজ আহমদ মজুমদার নির্বাচন না করায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
JA




