প্রতিকী ছবি
সিলেটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুস শহিদ (৩৪) সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
মামলা সূত্র জানা যায়, সূত্র জানায়, ২০২০ সালের ২৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পরিত্যক্ত মিলঘরে অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ আব্দুস শহিদকে আটক করে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা নজরুল ইসলাম ও সাহেদুজ্জামান পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ওই বছরের ১৭ নভেম্বর আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে গেলে দায়রা ৪২৯/২২ মূলে রেকর্ড করা হয়। ২০২২ সালের ১২ মে আসামিদের নামে অভিযোগ গঠন করা হয়।মামলায় পলাতক দুই আসামি নজরুল ইসলাম ও সাহেদুজ্জামানকে খালাস দেওয়া হয়। দীর্ঘ শুনানিতে ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আব্দুস শহিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
জৈন্তাবার্তা/জেএ




